Web Analytics

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সসম্মানে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। নেত্রকোণায় তাঁর পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগচেষ্টার প্রতিবাদে শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

রাফি জানান, মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামে তাঁদের বাড়িতে বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা বিদ্যুতের মিটারের নিচে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তখন ঘরে তাঁর বাবা-মা ঘুমিয়ে ছিলেন। পেট্রোলের গন্ধ ও আগুন দেখে পাশের বাড়ির এক চাচি চিৎকার করলে তাঁদের ঘুম ভাঙে এবং প্রতিবেশীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনার ২৪ ঘণ্টা পরও কাউকে গ্রেপ্তার না করায় রাফি ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করেন। তাঁর অভিযোগ, হামলাকারীদের চিহ্নিত করে দেখানোর পরও পুলিশের নীরবতা ও নিষ্ক্রিয়তা পরিবারের নিরাপত্তা আরও ঝুঁকিতে ফেলেছে। তিনি রাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন এবং সন্ত্রাসী ও তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।