Web Analytics

সৌদি আরব গৃহকর্মীদের রেসিডেন্সি পারমিট বা ইকামা নবায়নের ক্ষেত্রে বড় ধরনের ছাড় দিয়েছে। এখন থেকে নিয়োগকর্তারা তিন মাসের জন্যও ইকামা ইস্যু বা নবায়ন করতে পারবেন, যা আগে এক বা দুই বছরের জন্য এককালীন ফি পরিশোধ করতে হতো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট অধিদপ্তর, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং নিয়োগ প্ল্যাটফর্ম ‘মুসানেদ’ যৌথভাবে এই নতুন ডিজিটাল সেবা চালু করেছে।

স্থানীয় গণমাধ্যম ওকাজ জানিয়েছে, নতুন ব্যবস্থায় নিয়োগকর্তারা নির্বাচিত মেয়াদের জন্যই ফি পরিশোধ করতে পারবেন। উদাহরণস্বরূপ, তিন মাস বা তার গুণিতক মেয়াদে নবায়ন করলে প্রতি তিন মাস পরপর ফি দেওয়া যাবে। এই সেবা সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আবশের’-এর মাধ্যমে অনলাইনে নেওয়া যাবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গৃহস্থালি কাজের বৈচিত্র্যময় চাহিদা ও নিয়োগকর্তাদের আর্থিক সক্ষমতা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা রেসিডেন্সি সেবাকে আধুনিক ও ডিজিটাল করার প্রচেষ্টার অংশ।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।