Web Analytics

ফ্রান্সে ১৭ ও ১৮ অক্টোবরের বিক্ষোভ ও সংশ্লিষ্ট সহিংসতায় বিমা খাতে ক্ষতি ২০ কোটি ইউরো ছাড়িয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে ফ্রান্স অ্যাস্যুরার্স। দেশটির বিমা ফেডারেশনের হিসাবে, ওই দুই দিনের ঘটনায় ৫ হাজার ২৮০টি বিমা দাবির আবেদন জমা পড়েছে। অল্প সময়ের তুলনায় ক্ষয়ক্ষতির পরিমাণ অস্বাভাবিক বেশি বলে উল্লেখ করেছে সংস্থাটি।

মোট ক্ষতির প্রায় ৯৫ শতাংশ ব্যবসাপ্রতিষ্ঠানের সম্পত্তিতে হয়েছে, যার পরিমাণ আনুমানিক ১৯ কোটি ৮০ লাখ ইউরো। ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি প্রায় ৩৫ লাখ ইউরো এবং যানবাহনের ক্ষতি ৬০ লাখ ইউরো পর্যন্ত হতে পারে। ফ্রান্স অ্যাস্যুরার্সের প্রেসিডেন্ট ফ্লোরেন্স লুস্তমান বলেন, মাত্র দুই দিনের সহিংসতায় ২০ কোটি ইউরোর বেশি ক্ষতি ঘটেছে, যা সময়ের তুলনায় অনেক বেশি।

ফেডারেশনটি বলেছে, এই বিমা ক্ষতি ২০০৫ সালের দাঙ্গা এবং ২০১৮-২০১৯ সালের ইয়েলো ভেস্ট আন্দোলনের সময়ের ক্ষয়ক্ষতির কাছাকাছি। ওই আন্দোলনগুলো সপ্তাহ থেকে মাসব্যাপী চলেছিল। ১৭ অক্টোবরের বিক্ষোভ ছিল জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি পরিষেবায় কাটছাঁটের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের অংশ; এতে ইয়েলো ভেস্ট কর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রমিক সংগঠন অংশ নেয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।