Web Analytics

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত এবং ৮৪ জন আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাতে বেকাসি শহরে একটি কমিউটার ট্রেনের সঙ্গে দূরপাল্লার আরেকটি ট্রেনের সংঘর্ষ হয়। দেশটির রেল অপারেটরের বরাতে জানা গেছে, দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করেন।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সাইফি জানান, ধ্বংসাবশেষের ভেতরে আটকে পড়াদের উদ্ধার করা অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ কাজ। তিনি বলেন, এখনো কিছু যাত্রী জীবিত থাকতে পারেন। কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনটিকে পেছন থেকে আসা আরেকটি ট্রেন ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে এবং নারীদের জন্য নির্ধারিত কোচটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং রেল নিরাপত্তা জোরদারের পদক্ষেপ নিতে বলেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশটিতে এর আগেও একাধিক রেল দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে ২০২৪ সালে পশ্চিম জাভার একটি দুর্ঘটনায় চারজন নিহত হয়েছিলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।