Web Analytics

রাজশাহীর গোদাগাড়ীতে দুটি দোকানে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করেছে প্রশাসন। সোমবার সন্ধ্যায় উপজেলার মহিশালবাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই দোকান মালিককে মোট ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।

জরিমানাপ্রাপ্তরা হলেন মহিশালবাড়ি গ্রামের মৃত সৈবুর আলীর ছেলে মোখলেছুর রহমান, বয়স ৬০, এবং একই গ্রামের আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম, বয়স ৪৪। রফিকুল ইসলামকে ১ লাখ টাকা এবং মোখলেছুর রহমানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কর্মকর্তারা জানান, অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।

ইউএনও ইসরাত জাহান বলেন, জব্দ করা কারেন্ট ও চায়না দুয়ারি জালের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা। পরবর্তী সময়ে সাধারণ মানুষের উপস্থিতিতে এসব ক্ষতিকর জাল আগুনে পুড়িয়ে ফেলা হবে। জীববৈচিত্র্য ও দেশীয় মাছ রক্ষায় চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।