Web Analytics

ইসতি মেডিক্যাল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়সালের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ। মঙ্গলবার (৩০ জুন ২০২৬) আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক তাহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ফয়সাল আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

আসামিপক্ষে আইনজীবীরা দাবি করেন, জমিসংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে মিথ্যা মামলা করা হয়েছে এবং ঘটনাটি ভুল তারিখে দেখানো হয়েছে। তারা যেকোনো শর্তে জামিনের আবেদন করেন। অপরদিকে বাদীপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত ফয়সালকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলাটি ২৩ এপ্রিল গুলশান থানায় ভিকটিমের বাবা মোহাম্মদ হাবিবুর রহমান দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের জুন মাসে ফয়সাল তার ভাগ্নিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে যান এবং পরে অফিস ও গাড়িতে যৌন নিপীড়নের চেষ্টা করেন। ঘটনাটি পরে পরিবারের সদস্যদের জানা গেলে মামলা দায়ের করা হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।