Web Analytics

আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে দেশটির ফুটবল কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছে ফিফা। রয়টার্সের তথ্য অনুযায়ী, ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম শনিবার তুরস্কের ইস্তাম্বুলে ইরান ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে ইরানের অংশগ্রহণ, নিরাপত্তা এবং লজিস্টিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

ইরান নির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রে তাদের তিনটি গ্রুপ ম্যাচ খেলবে। তবে সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির কারণে তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফিফা ইরানকে আশ্বস্ত করতে চায় যে তারা টুর্নামেন্টে অংশ নিতে পারবে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করা হবে।

২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।