Web Analytics

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীদের ওপর ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলা ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ৩৫০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরাইল (পিএইচআরআই)। সোমবার প্রকাশিত প্রতিবেদনে সংগঠনটি বলেছে, জরুরি চিকিৎসাসেবা দিতে গিয়ে কর্মীরা ক্রমেই হামলা, হুমকি ও ভয়ভীতির মুখে পড়ছেন, স্পষ্ট পরিচয় বহন করলেও বাধার শিকার হচ্ছেন।

প্রতিবেদনের জন্য ২৫ জন চিকিৎসাকর্মীর সাক্ষাৎকার নেওয়া হয়। নাবলুস এলাকার এক প্যারামেডিক বলেন, আহত ও রক্তাক্ত এক ব্যক্তির কাছে খুব কাছাকাছি থাকা সত্ত্বেও ইসরাইলি সেনারা তাকে যেতে দেয়নি; পরে ওই ব্যক্তি মারা গেলে সেনারা সরে যায়। অংশগ্রহণকারীরা শারীরিক নির্যাতন, বন্দুকের মুখে হুমকি, গালিগালাজ ও অপমানজনক তল্লাশির কথা জানিয়েছেন।

প্রতিবেদনের লেখক ইমরান আনাতি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে পরিস্থিতির বিপজ্জনক অবনতি হয়েছে এবং ঘটনাগুলো জরুরি চিকিৎসাসেবার ওপর পরিকল্পিত ও ধারাবাহিক হামলা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, গত বছর পশ্চিম তীরে স্বাস্থ্যসেবার ওপর ২৩৩টি হামলা নথিভুক্ত হয়, যার ১৬৫টিতে চিকিৎসা পরিবহনের যানবাহন আক্রান্ত হয়। চেকপোস্টের কারণে অ্যাম্বুলেন্সকে দীর্ঘ পথ ঘুরতে হয়; এতে পথে রোগীর মৃত্যু এবং হাসপাতালের বাইরে প্রসবের ঘটনাও ঘটছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।