Web Analytics

২০২৬ সালে স্কুল ও মাদরাসার ষষ্ঠ শ্রেণি এবং ২০২৫–২৬ শিক্ষাবর্ষের একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি পৌঁছে দিতে নগদের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। নিবন্ধন প্রক্রিয়া চলবে আগামী ৭ মে ২০২৬ পর্যন্ত। নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে শিক্ষার্থীর তথ্য, ঠিকানা ও আর্থসামাজিক তথ্য সঠিকভাবে এন্ট্রি করতে হবে।

উপবৃত্তি গ্রহণের জন্য নির্বাচিত অভিভাবকের জাতীয় পরিচয়পত্র দিয়ে সংশ্লিষ্ট সিম রেজিস্ট্রেশন ও নগদ অ্যাকাউন্ট খুলতে হবে, যেখানে অ্যাকাউন্টধারীর নাম হিসেবে অভিভাবকের নাম থাকবে। এর আগে নগদ সফলভাবে এই ট্রাস্টের উপবৃত্তি বিতরণ করেছে। নগদের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম জানান, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও উপবৃত্তি সফলভাবে বিতরণ করছে নগদ, যা জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে।

২০২৪–২৫ অর্থবছরে সরকার ৯ হাজার কোটি টাকার সামাজিক নিরাপত্তা ভাতা নগদের মাধ্যমে বিতরণ করেছে এবং চলতি অর্থবছরে এই অঙ্ক আরও বাড়বে বলে জানানো হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।