Web Analytics

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ২৯ অক্টোবর ভোটগ্রহণ হবে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তফসিল অনুসারে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৭ সেপ্টেম্বর। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাছাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

সংসদ সচিবালয় গত ২২ আগস্ট আসনটি শূন্য ঘোষণা করে। তাদের বক্তব্য অনুযায়ী, সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুসারে ২১ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকেই আসনটি শূন্য হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত হন। পরে ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।