Web Analytics

শাপলা চত্বর গণহত্যা মামলায় অভিযুক্ত বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের আইনবহির্ভূত ও উদ্ধত আচরণ আর সহ্য করা হবে না বলে বৃহস্পতিবার সতর্ক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ওই দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি নির্ধারিত ছিল।

চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসান শুরুতে কারাগার থেকে আদালতে আসতে অস্বীকৃতি জানান এবং কারা কর্তৃপক্ষের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে বিশেষ পাহারায় তাকে ট্রাইব্যুনালে আনা হলেও তিনি হাতকড়া পরতে আপত্তি জানান ও পুলিশের সঙ্গে খারাপ আচরণ করেন বলে তিনি অভিযোগ করেন। খাবার খাওয়া এবং ওয়াশরুমে যাওয়ার কথা বলে নানা বিলম্বের কারণে শুনানি দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে শুরু হয় বলে জানান তিনি।

আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন প্রচলিত নিয়মে অন্য বন্দিদের মতোই জিয়াউল আহসানকে আদালতে আনতে হবে। অন্য আসামিদের সঙ্গে একই গাড়িতে বা একসঙ্গে যাওয়ার তার দাবি নিরাপত্তা বিঘ্নিত করতে পারে বলে প্রসিকিউশনের আশঙ্কা। কারা কর্তৃপক্ষকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে; অন্যথায় ভবিষ্যতে তার অনুপস্থিতিতে ভার্চুয়ালি শুনানি হতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।