Web Analytics

দেশের ভূমিহীন ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২০ হাজার পরিবারকে খাসজমিতে পুনর্বাসনের লক্ষ্যে নেওয়া গুচ্ছগ্রাম তৃতীয় ধাপের প্রকল্প বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। একাধিক বৈঠকের পরও পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির কোনো সাড়া না পাওয়ায় ঘর নির্মাণ শুরু করা যায়নি। ‘ক্লাইমেট ভিকটিমস রিহ্যাবিলিটেশন প্রজেক্ট’ নামে এই প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছিল ২০২৫ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত। প্রাথমিকভাবে ৭৭৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ধরা হলেও পরে তা কমিয়ে ৭৬০ কোটি টাকা নির্ধারণ করা হয়।

ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের এপ্রিলে সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয় এবং ২০২৫ সালের শুরুতে জনবল কাঠামো অনুমোদিত হয়। তবে পুনর্গঠিত ডিপিপিতে অতিরিক্ত ও অস্পষ্ট ব্যয়ের অভিযোগ ওঠে। গাড়ি, ভাতা, প্রচার ও আসবাবপত্র কেনাসহ বিভিন্ন খাতে ব্যয় যৌক্তিক নয় বলে পরিকল্পনা কমিশন মন্তব্য করেছে। কমিশন ব্যয় আরও কমানোর তাগিদ দিয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটি এখনো পর্যালোচনায় রয়েছে এবং শিগগিরই একনেকে উপস্থাপন করা হতে পারে। বাস্তবায়িত হলে এটি ৬৪ জেলায় ভূমিহীন পরিবারকে আবাসন, বিদ্যুৎ, প্রশিক্ষণ ও জীবিকা সহায়তা প্রদান করবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।