Web Analytics

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ জানিয়েছেন, নরসিংদীর ব্যবসায়ী মনি চক্রবর্তীর হত্যাকাণ্ড সাম্প্রদায়িক নয়, বরং পারিবারিক কলহ ও ব্যবসায়িক পূর্বশত্রুতার জেরেই ঘটেছে। তিনি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে বলেন, পুলিশ ও নিহতের পরিবারের প্রাথমিক ধারণা অনুযায়ী ঘটনাটির সঙ্গে সাম্প্রদায়িক কোনো যোগসূত্র পাওয়া যায়নি।

ফয়েজ আহম্মদ বলেন, নিহত ব্যক্তি সনাতন ধর্মাবলম্বী হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটিকে সাম্প্রদায়িক হামলা হিসেবে প্রচার করা হয়েছে, যা মিথ্যা ও বিভ্রান্তিকর। তিনি সতর্ক করেন যে, এ ধরনের অপপ্রচার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। সাম্প্রতিক কিছু ঘটনায়ও একইভাবে অপপ্রচারের মাধ্যমে সম্প্রীতি নষ্টের চেষ্টা দেখা যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, কয়েকজন বিশিষ্ট নাগরিক এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনে ঘটনাস্থল পরিদর্শনের আহ্বান জানিয়েছেন। ফয়েজ আহম্মদ সবাইকে দায়িত্বশীল ও সতর্ক ভূমিকা পালনের আহ্বান জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।