Web Analytics

ইসরাইলে আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের আগে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন। ২০২৫ সালে তিনি ইয়াশার নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। ইসরাইলের রাজনীতির গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে তাঁর এই উত্থান ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

চ্যানেল ১২-এর সাম্প্রতিক জনমত জরিপে ১২০ আসনের নেসেটে ইয়াশার ২৩টি এবং নেতানিয়াহুর লিকুদ ২২টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। একই জরিপে ৬৬ বছর বয়সি আইজেনকোটকে প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে উপযুক্ত মনে করেছেন ৪৩ শতাংশ উত্তরদাতা; নেতানিয়াহুর পক্ষে ছিলেন ৩৪ শতাংশ। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর সংঘাত মোকাবিলায় নেতানিয়াহুর ভূমিকা ভোটারদের বিবেচনায় থাকবে বলে মনে করা হচ্ছে।

আইজেনকোটের ১০ দফা কর্মসূচিতে নিরাপত্তা, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনরুজ্জীবনের কথা রয়েছে। তাঁর মূল অঙ্গীকার ২০২৩ সালের হামলা নিয়ে স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন। তিনি সেনাবাহিনী ও সীমান্ত নিরাপত্তা জোরদারে দীর্ঘমেয়াদি নীতির প্রতিশ্রুতি দিয়েছেন এবং বিচারবিভাগের স্বাধীনতা, আইনের শাসন, সংখ্যালঘু অধিকার ও স্বাধীন সংবাদমাধ্যম রক্ষার কথাও বলেছেন। তবে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত সমাধানে তাঁর অবস্থান অস্পষ্ট।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।