Web Analytics

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিনের একদল গবেষক উপকূলীয় অল্প লবণাক্ত পানিতে গলদা চিংড়ি ও রুই মাছের মিশ্র চাষে সাফল্য অর্জন করেছেন। ‘ইন্টিগ্রেটেড মাল্টি-ট্রফিক অ্যাকোয়াকালচার’ (আইএমটিএ) নামের এই পরিবেশবান্ধব পদ্ধতিতে মাছের উৎপাদন ও পুষ্টিগুণ উভয়ই বেড়েছে।

গবেষণাটি পাঁচ মাস ধরে ১২০ বর্গমিটারের ১২টি মাটির পুকুরে পরিচালিত হয়, যেখানে পদ্ম, গুপি ঘাস ও মিঠা পানির ঝিনুক ব্যবহার করা হয় পানির গুণগত মান উন্নত করতে। ফলাফলে দেখা যায়, আইএমটিএ পদ্ধতিতে গলদা চিংড়ি ও ‘জি-৩ রুই’ মাছের বৃদ্ধি, বেঁচে থাকার হার এবং উৎপাদন সাধারণ পদ্ধতির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। লাভের হারও বেড়ে ৪১% থেকে ৭৪%-এ পৌঁছায়। উৎপাদিত মাছ ও চিংড়িতে এসেনশিয়াল অ্যামিনো এসিড ও পলি-আনস্যাচুরেটেড ফ্যাটি এসিডের পরিমাণও বেশি পাওয়া গেছে।

প্রধান গবেষক অধ্যাপক ড. মো. লিফাত রাহী বলেন, এই পদ্ধতি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রান্তিক খামারিদের জন্য লাভজনক ও টেকসই সমাধান হতে পারে এবং এটি ভোক্তাদের জন্য নিরাপদ ও পুষ্টিকর আমিষের উৎস হিসেবে ভূমিকা রাখবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।