Web Analytics

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনের অ্যানেক্স অডিটোরিয়ামে ‘দ্য ল কম্পাস ডায়ালগ’ শীর্ষক সংলাপ শেষে তিনি এ কথা বলেন। ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ (আইএসটিআর) আয়োজিত এই সংলাপে তিনি জানান, প্রাথমিক পর্যায়ে কিছু সংকট থাকলেও সরকার দেশি-বিদেশি স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা, আন্তর্জাতিক দরকষাকষি ও বিকল্প উৎস থেকে সরবরাহ নিশ্চিত করে পরিস্থিতি সামাল দিয়েছে।

তিনি বলেন, বৈশ্বিক নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও জ্বালানি সরবরাহ স্থিতিশীল রয়েছে এবং বাংলাদেশ তুলনামূলকভাবে ভালো অবস্থানে আছে। মাহদী আমিন আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করছে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে অগ্রগতি হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্থিতিশীল রয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশ চ্যালেঞ্জগুলোকে সুযোগে পরিণত করে সামনের দিকে এগিয়ে যাবে এবং অপপ্রচারমুক্ত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।