Web Analytics

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংযুক্ত কলেজগুলোর শিক্ষকদের একাডেমিক ও পরীক্ষা-সংক্রান্ত কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অনলাইন শিক্ষক নিবন্ধন কার্যক্রম চালু করেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত বুধবার, ২ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিক্ষকদের ২ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপ্রণেতা, মডারেটর ও পরীক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হবে। পাশাপাশি পরীক্ষা গ্রহণ ও পরিচালনা, উত্তরপত্র মূল্যায়ন, মূল্যায়িত নম্বর অনলাইনে ইনপুট, টেবুলেশন, ফলাফল প্রস্তুত ও প্রকাশ এবং পরীক্ষা সম্মানী প্রদানের কাজ পরিচালিত হবে।

নিবন্ধনের জন্য শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে Teacher Registration অপশনে প্রবেশ করে সক্রিয় ই-মেইল OTP দিয়ে যাচাই করতে হবে। কলেজ, বিভাগ, ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও ব্যাংক তথ্য দিয়ে ফরম জমা দিতে হবে। নিবন্ধনের পর ফরম ডাউনলোড ও ই-মেইলে পাওয়া যাবে; তা প্রিন্ট, স্বাক্ষর করে অধ্যক্ষের কার্যালয়ে জমা দিতে হবে। সংশ্লিষ্ট অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের যাচাই এবং অনুমোদনের পর নিবন্ধিত অ্যাকাউন্ট সক্রিয় হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।