Web Analytics

শ্রীলঙ্কা গাজায় দ্রুত পুনরুদ্ধার ও পুনর্গঠন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে এবং আত্মনিয়ন্ত্রণসহ ফিলিস্তিনিদের ‘অবিচ্ছেদ্য’ অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথ গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

হেরাথ বলেন, ফিলিস্তিন সংকটের সমাধানে ১৯৬৭ সালের সীমান্তভিত্তিক সমাধানের পক্ষে কলম্বো। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি এমন একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের আহ্বান জানান, যা ১৯৬৭-পূর্ব সীমান্তের মধ্যে ইসরায়েলের পাশে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে।

গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবকে স্বাগত জানিয়ে তিনি সব পক্ষকে তা মেনে চলার আহ্বান জানান। মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ার প্রেক্ষাপটে সংলাপকেই সামনে এগোনোর একমাত্র কার্যকর পথ বলেন তিনি। জলবায়ু পরিবর্তন নিয়েও বক্তব্যে তিনি বলেন, সবচেয়ে কম কার্বন নিঃসরণকারী অনুন্নত দেশগুলো ক্রমবর্ধমান ক্ষতির মূল্য দিচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।