Web Analytics

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের নিলাম সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার (৬ মার্চ ২০২৬) সকালে আখড়া বাজার চত্বরে মানববন্ধন করেন জেলার সাংবাদিকরা। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আহত দুই সাংবাদিক হলেন চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট পাগলা মসজিদের দানকৃত সামগ্রী কম দামে কিনে নিচ্ছে। সেই সিন্ডিকেটের কার্যক্রম নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়। পরে আনসার সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, জীবন ও মনা নামে দুজনকে আটক করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।