ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ঈদের তৃতীয় দিন থেকেই ঢাকামুখী যাত্রীদের ভিড় বাড়ছে। সোমবার ভোর থেকে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলো সদরঘাট টার্মিনালে ভিড়তে থাকে। অনেক যাত্রী জানান, ফিরতি পথে ভোগান্তি এড়াতে তারা এক দিন আগেই রওনা হয়েছেন।
কমলাপুর রেল স্টেশন ও মহাখালী বাস টার্মিনালেও ঘরে ফেরা মানুষের ভিড় দেখা গেছে। যাত্রীরা জানান, এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক ছিল। সকাল থেকেই গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দূরপাল্লার বাসগুলো যাত্রী নিয়ে পৌঁছাতে থাকে। উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে আসা যাত্রীদের চাপ ছিল সবচেয়ে বেশি।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের ছুটি শেষে ধীরে ধীরে মানুষ রাজধানীতে ফিরছে এবং এই যাত্রীর চাপ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।