বাংলাদেশের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে দায়ের করা আপিলের রায় ঘোষণা করবে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ তিন দিনব্যাপী শুনানি শেষে বুধবার রায়ের দিন নির্ধারণ করেন। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল শুনানিতে বিষয়টি সংসদের ওপর ছেড়ে দেওয়ার আবেদন জানান। এর আগে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, জামায়াতে ইসলামীসহ অন্যান্য পক্ষ শুনানি শেষ করেন।
২০১১ সালের ৩০ জুন সংসদে পাস হওয়া পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করা হয় এবং সংবিধানে ৫৪টি পরিবর্তন আনা হয়, যার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। সরকার পরিবর্তনের পর বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি সংশোধনী বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন। ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট রায়ে সংশোধনীর কিছু অংশ, বিশেষ করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্তি-সংক্রান্ত ২০ ও ২১ ধারা, অসাংবিধানিক ঘোষণা করে। বাদীপক্ষ পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করে, যার শুনানি গতকাল শেষ হয়েছে।
আজকের রায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার সাংবিধানিক অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।