Web Analytics

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির কারণে চলতি অর্থবছরেই বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ আমদানি শুল্ক রাজস্ব হারাতে পারে। ১০ মার্চ ঢাকায় আয়োজিত এক গোলটেবিল বৈঠকে সংস্থার নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন জানান, ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ নামে এই চুক্তির ফলে প্রায় ১ হাজার ৩২৭ কোটি টাকার রাজস্ব ক্ষতির আশঙ্কা রয়েছে। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে প্রায় সাড়ে চার হাজার পণ্য শুল্কমুক্তভাবে আমদানির সুযোগ তৈরি হবে এবং আগামী পাঁচ থেকে দশ বছরে আরও দুই হাজার ২১০ পণ্যে শুল্ক ছাড় দিতে হবে।

সিপিডি মনে করে, এই ব্যবস্থা যুক্তরাষ্ট্রকে একতরফা বাজার সুবিধা দিচ্ছে, যা বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। নির্দিষ্ট কিছু পণ্য কেনার শর্ত থাকায় সরকারি ব্যয়ও বাড়তে পারে। সংস্থাটি চুক্তিটি পুনর্মূল্যায়নের আহ্বান জানায় এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরামর্শ দেয়।

বৈঠকে আরও জানানো হয়, রাজস্ব ঘাটতি, ব্যাংক ঋণের ওপর নির্ভরতা এবং উন্নয়ন ব্যয়ে ধীরগতি অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। সিপিডি বাস্তবসম্মত বাজেট লক্ষ্যমাত্রা ও দীর্ঘমেয়াদি রাজস্ব সংস্কারের ওপর গুরুত্ব দেয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।