Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার রাতে জাতির উদ্দেশে ভাষণে বলেন, বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারলে এই জনসংখ্যাই হবে দেশের সম্পদ। রাত পৌনে ১০টার দিকে দেওয়া ভাষণে তিনি বলেন, সমস্যার পাশাপাশি সম্ভাবনাও কম নয়। তরুণ ও শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে নিজেদের যোগ্য করে তুলতে। তিনি জানান, বর্তমান সরকার তাদের সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত। তথ্যপ্রযুক্তির সিঁড়ি বেয়ে বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে, তাই প্রতিযোগিতামূলক এই বিশ্বে টিকে থাকতে দক্ষতা অর্জন অপরিহার্য।

তারেক রহমান বলেন, হাজারও শহীদের আত্মত্যাগের বিনিময়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হয়েছে। তিনি জানান, জনগণের ভোটে গঠিত নতুন বিএনপি সরকার গণতন্ত্র ও নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় কাজ শুরু করেছে। দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা উন্নয়ন এবং জুয়া ও মাদক নিয়ন্ত্রণকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় দলীয় প্রভাব নয়, আইনের শাসনই হবে চূড়ান্ত নীতি। সরকারের লক্ষ্য একটি স্বনির্ভর, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।