Web Analytics

পূর্ব আফ্রিকার দেশ জিবুতির পূর্ব উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা উল্টে অন্তত ১০৯ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ১৫টি শিশু রয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম রোববার জানায়, বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যবর্তী রাতে গুহের এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানটি এডেন উপসাগর ও বাব এল-মান্দেব প্রণালির কাছাকাছি।

আইওএমের তথ্যমতে, নৌকাটিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন এবং তারা জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশে যাত্রা করেছিলেন। দুর্ঘটনার পর ৮০ জন জীবিত উদ্ধার হন। উদ্ধার পাওয়া সবাই ইথিওপিয়ার নাগরিক বলে জানিয়েছে সংস্থাটি। এ ঘটনায় এখনো ১১৬ জন নিখোঁজ রয়েছেন।

এডেন উপসাগর ও বাব এল-মান্দেব প্রণালি আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্যে যাওয়ার অন্যতম বিপজ্জনক অভিবাসনপথ হিসেবে পরিচিত। উন্নত জীবন ও কাজের আশায় বহু আফ্রিকান ছোট ও গাদাগাদি নৌকায় এই পথ পাড়ি দেওয়ার চেষ্টা করেন, যেখানে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। হুথি বিদ্রোহী ও ইয়েমেনের সরকারি বাহিনীর সংঘাত শুরুর পর বহু মানুষ ইয়েমেন থেকে জিবুতিতে আশ্রয় নিয়েছেন, তবে আফ্রিকা থেকে ইয়েমেনমুখী যাত্রাও অব্যাহত রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।