Web Analytics

কিশোরগঞ্জের হোসেনপুরে অটোরিকশার চাপায় মো. হাফিজ উদ্দিন (৭৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সকালে পৌর এলাকার পূর্ব দীপেশ্বর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজ উদ্দিন ওই গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার তদন্ত চলছে, তবে অটোরিকশার চালক বা যানবাহন সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।