Web Analytics

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকার বৈধ উপায়ে বিদেশে কর্মী পাঠাতে প্রতিশ্রুতিবদ্ধ এবং অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈধ অভিবাসন বিষয়ে জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট ব্যক্তি, সংস্থা ও সাংবাদিকদের নিয়ে শিগগিরই গোলটেবিল বৈঠক আয়োজনের কথাও জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, অবৈধ অভিবাসনসহ বিভিন্ন অপরাধ ও অনিয়মে জড়িত ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ইতোমধ্যে বাতিল করা হয়েছে। কয়েকটি এজেন্সির কার্যালয় সিলগালা করা হয়েছে। আইনভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে তিনি জানান।

মাইকেল মিলার বলেন, বাংলাদেশের রেমিট্যান্সের বড় একটি অংশ ইউরোপীয় ইউনিয়ন থেকে আসে। আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্যের প্রেক্ষাপটে তিনি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। ইথিক্যাল মাইগ্রেশন, বৈধ অভিবাসন এবং উচ্চ ব্যয়ে বিদেশযাত্রা কমাতে যৌথভাবে কাজের আগ্রহ জানান তিনি। ইইউ ট্যালেন্ট পার্টনারশিপ, ইউরোপে বৈধ প্রবেশ, ইউরোপিয়ান ট্রেইনিং ফাউন্ডেশন এবং ফেরত কর্মীদের পুনর্বাসনে সহযোগিতার কথাও পুনর্ব্যক্ত করে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।