Web Analytics

গাজায় ভয়াবহ বন্যা ও শীতকালীন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে জরুরি ত্রাণ পৌঁছাতে ইসরাইলকে অবিলম্বে সব সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শনিবারের এক বিবৃতিতে ইইউ বলেছে, জাতিসংঘের সংস্থা ও আন্তর্জাতিক বেসরকারি ত্রাণ সংগঠনগুলোকে নির্বিঘ্নে কাজ করতে দিতে হবে এবং মানবিক সহায়তা ও পুনরুদ্ধার কার্যক্রম ব্যাপক পরিসরে চালু করতে হবে।

১৩ নভেম্বরের ওসিএইচএ পরিস্থিতি প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টি ও বন্যায় ৪৬ হাজারের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২ লাখ ২৬ হাজার মানুষ আক্রান্ত হয়ে থাকতে পারেন। ৪০ হাজারের বেশি পারিবারিক আশ্রয়স্থল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৯ হাজারের বেশি প্রাথমিকভাবে মেরামতের অযোগ্য বলে জানানো হয়েছে। ৬ নভেম্বর থেকে বৃষ্টিতে বাস্তুচ্যুত মানুষের তাঁবু ও অস্থায়ী আশ্রয় ক্ষতিগ্রস্ত এবং ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

জাতিসংঘ জানিয়েছে, ১ লাখ ৫০ হাজারের বেশি তাঁবু গাজার বাইরে প্রবেশের অপেক্ষায় আছে; এর মধ্যে প্রায় ১ লাখ ১৭ হাজার মিসরের আল-আরিশে রাখা। বন্যায় অন্তত নয়টি স্বাস্থ্যকেন্দ্র ও ১০০টির বেশি অস্থায়ী শিক্ষাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইইউ বেসামরিক মানুষ, অবকাঠামো, চিকিৎসাকর্মী ও স্বাস্থ্যকেন্দ্রের সুরক্ষা এবং ত্রাণ শুধু বেসামরিক কাজে ব্যবহারের ওপর জোর দিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।