Web Analytics

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বিচারপ্রক্রিয়ায় গতিশীলতা, মামলা ব্যবস্থাপনার আধুনিকায়ন, বিচারিক দক্ষতা বৃদ্ধি, সময়ের যথাযথ ব্যবহার এবং বিচারপ্রার্থীদের জন্য আদালতবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। শনিবার চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে চট্টগ্রাম বিভাগে কর্মরত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে তিনি এ বক্তব্য দেন।

তিনি বলেন, বিচারকের ব্যক্তিগত আচরণ ও পেশাগত শৃঙ্খলায় আদালতের ভেতরে ও বাইরে বিচারকের মর্যাদা, দায়িত্ববোধ এবং ব্যক্তিত্বের প্রতিফলন থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারে বিচারকদের অত্যন্ত সতর্ক ও দায়িত্বশীল থাকার ওপর তিনি গুরুত্ব দেন। এজলাসে বসে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং মোবাইল ফোন বহন থেকে বিরত থাকার নির্দেশনাও দেন তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স খোঁজা যেতে পারে, তবে রায় প্রস্তুত বা লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না বলে জানান প্রধান বিচারপতি। রায়ের অপারেটিভ অংশ সংশ্লিষ্ট বিচারককে নিজ হাতে ও নিজস্ব বিচারিক বিবেচনায় লিখতে হবে। তিনি মাদক ও অস্ত্রসংক্রান্ত মামলায় জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।