Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করবেন। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অংশগ্রহণে আয়োজিত বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া দেখতে তিনি সকালে হেলিকপ্টারযোগে দ্বীপটিতে পৌঁছানোর কথা রয়েছে। তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখবেন এবং তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

মহড়ায় অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর বিশেষায়িত ইউনিট সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট। তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে এ ধরনের মহড়া এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে। একই মহড়ায় তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটের প্রথম অংশগ্রহণ এবং চূড়ান্ত পর্বে প্রধানমন্ত্রীর উপস্থিতির কারণে আয়োজনটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলা হয়েছে।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে জাহাইজ্জার চর নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ গ্রহণের পর থেকে সেখানে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। গত এক যুগের বেশি সময়ে সেখানে বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে একাধিক যৌথ অনুশীলন হয়েছে। নির্ধারিত কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।