Web Analytics

ডিয়েগো গার্সিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তথ্য প্রকাশে দেরি করায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ উঠেছে। সরকার হামলার ৩০ ঘণ্টারও বেশি সময় পর ঘটনাটি স্বীকার করে, তাও মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করার পর। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে ইরান চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত যুক্তরাজ্য-মার্কিন যৌথ ঘাঁটিতে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। কোনো ক্ষেপণাস্ত্রই লক্ষ্যভেদ করতে পারেনি; একটি মার্কিন যুদ্ধজাহাজ ভূপাতিত করে এবং অন্যটি সমুদ্রে পড়ে।

কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক অভিযোগ করেন, লেবার সরকার ‘ঘটনা ধামাচাপা দেওয়ার সংস্কৃতি’ বজায় রেখেছে এবং জনগণকে দেরিতে জানানো অগ্রহণযোগ্য। তিনি বলেন, প্রকৃত জাতীয় নিরাপত্তার বিষয় গোপন রাখা উচিত হলেও গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ সম্পর্কে সংসদ ও জনগণকে জানানো প্রয়োজন। ২০২৪ সালের নভেম্বরে ঋষি সুনাকের স্থলাভিষিক্ত হয়ে তিনি দলের নেতৃত্ব গ্রহণ করেন।

সরকারি এক সূত্র ব্যাডেনকের অভিযোগকে মরিয়া রাজনৈতিক প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছে এবং দাবি করেছে যে তিনি সংকটের প্রতিটি পর্যায়ে ভুল করেছেন। শনিবার সকালে সরকার হামলার চেষ্টার বিষয়টি নিশ্চিত করে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।