Web Analytics

দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ার নারিনো বিভাগের সান্তা বারবারা দে ইস্কুয়ান্দে পৌরসভার গ্রামীণ চামবেরো এলাকায় একটি অবৈধ স্বর্ণখনি ধসে ১৪ জন নিহত ও সাতজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার এ তথ্য জানিয়েছে। দুর্ঘটনার পর ১২ থেকে ১৫ জন খনিশ্রমিক নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।

নারিনোর গভর্নর লুইস আলফোনসো এসকোবার জানান, খনিটি অনানুষ্ঠানিকভাবে পরিচালিত হচ্ছিল। নারিনোর দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মকর্তা হোর্হে তোভার কাস্তিয়ো বলেন, খনিতে উদ্ধার অভিযান শেষ হয়েছে, তবে আরও শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি মোকাবিলায় পৌর কর্তৃপক্ষ কাজ করছে।

ঘন বৃষ্টিবনে ঘেরা সান্তা বারবারা দে ইস্কুয়ান্দেতে নৌকা বা ছোট বিমানে যাওয়া যায়, ফলে উদ্ধার ও জরুরি তৎপরতায় যোগাযোগ বড় বাধা হয়ে উঠেছে। গভর্নর এসকোবার বলেন, মানুষের জীবন বাঁচানো, পরিবারগুলোর পাশে থাকা এবং দ্রুত সাড়া নিশ্চিত করাই অগ্রাধিকার। কলম্বিয়ার গ্রামীণ এলাকায় অনিয়ন্ত্রিত খনিতে নিরাপত্তার ঘাটতি থাকে। আগস্টে নারিনোর পলিকারপায় একই ধরনের দুর্ঘটনায় ১৩ জন নিহত হন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।