Web Analytics

টানা বৃষ্টির কারণে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিত্যক্ত হওয়ায় মাঠে না নেমেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। খেলা শুরুর তিন ঘণ্টা আগেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়, কারণ অবিরাম বর্ষণে মাঠে খেলা গড়ানোর মতো পরিস্থিতি ছিল না।

পরিত্যক্ত ম্যাচের পর র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধায় সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার অন্য কোয়ার্টার ফাইনালটিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ওই ম্যাচ থেকে সেমিফাইনালে গেছে শ্রীলঙ্কা।

আগামী ১ অক্টোবর সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচের ভাগ্যও অনেকটা আবহাওয়ার ওপর নির্ভর করছে। বৃষ্টির কারণে সেমিফাইনাল না হলে বাংলাদেশ হেরে যাবে, কারণ বর্তমান টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে আছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।