Web Analytics

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, এই হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে চলছে এবং দ্রুত তদন্ত শেষ করে বিচার শুরু করা জরুরি।

বিবৃতিতে তারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ সমাবেশে সরকারপন্থী ক্যাডার ও আইনশৃঙ্খলা বাহিনী হামলা চালিয়ে বহু আলেম, মাদ্রাসা ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা ও আহত করেছে। তারা বলেন, ভবিষ্যতে যেন এমন মানবতাবিরোধী অপরাধ কেউ করতে না পারে, সেজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

খেলাফত মজলিস নেতারা নিহতদের মাগফিরাত কামনা করেন, আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান এবং ইসলামবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।