Web Analytics

স্থানীয় একাধিক সংসদ সদস্যকে নিয়ে অশোভন মন্তব্য এবং উত্তেজিত ভঙ্গিতে কথা বলার অভিযোগে ফেনী জেনারেল হাসপাতালের চারজন সিনিয়র স্টাফ নার্সকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশপ্রাপ্তরা হলেন জাহানারা আক্তার কাজল, লক্ষ্মী রানী দে, মিতালী রানী ও কণিকা রানী ভৌমিক। তাঁদের তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, সোমবার বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে প্রশাসনিক অনিয়ম দূর করা এবং অতিরিক্ত রোগীর চাপ সামলানোর করণীয় নিয়ে আলোচনা হয়। সভায় ফেনী-২-এর সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ফেনী-১-এর রফিকুল আলম মজনু, সংরক্ষিত মহিলা আসনের রেহানা আক্তার রানু ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সভা শেষে কয়েকজন সিনিয়র নার্স সম্মেলনকক্ষে ঢুকে এমপিদের বক্তব্যের সমালোচনা করেন এবং নিজেদের পেশাগত সমস্যা ও তীব্র লোকবল সংকট তুলে ধরে অসন্তোষ জানান। ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোবারক হোসেন দুলাল ঘটনাটিকে দৃষ্টিকটু ও শিষ্টাচারবহির্ভূত বলেন। সন্তোষজনক জবাব না পেলে তাঁদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।