নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা–আড়াইহাজার মহাসড়কে প্রাইভেটকার আটকে যাত্রীদের জিম্মি করে ছিনতাইচেষ্টার সময় দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেল চারটার দিকে দুপ্তারা ইউনিয়নের পাল্লা এলাকায় এ ঘটনা ঘটে। যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। পরে জনতা ও পুলিশ যৌথভাবে চাঁদপুরের হাইমচর উপজেলার বাদশা দেওয়ান (৪০) ও ফারুক (৫০) নামে দুইজনকে আটক করে।
পুলিশ জানায়, বাদশা দেওয়ান একটি ডাকাত দলের সর্দার হিসেবে পরিচিত এবং ফারুক তার সহযোগী। তাদের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতকদের শনাক্তে অভিযান চলছে।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, যাত্রীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে সহায়তা করে দুইজনকে আটক করেছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।