Web Analytics

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) অর্থোপেডিক সার্জারি সেবা উন্নত করতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের ১০ম তলায় অনাড়ম্বর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. এ এফ এম সিদ্দিকী এ প্রযুক্তির উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই মেশিনের মাধ্যমে অস্ত্রোপচারের সময় রোগীর হাড়ের রিয়েল-টাইম বা লাইভ এক্স-রে ইমেজ সরাসরি দেখা যাবে।

বিএমইউ বলেছে, এ প্রযুক্তি জটিল হাড়ের অস্ত্রোপচারকে আরও নিরাপদ, নিখুঁত ও কার্যকর করতে সহায়তা করবে। প্রক্টর ও অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. শেখ ফরহাদ বলেন, ভাঙা হাড়ের অবস্থান এবং অস্ত্রোপচারের অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণ করা যাবে। ফলে স্ক্রু, প্লেট, রড, ইমপ্ল্যান্ট ও কে-ওয়্যার সঠিক স্থানে বসানো হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হবে।

সি-আর্ম প্রযুক্তি ন্যূনতম কাটাছেঁড়ার অস্ত্রোপচারের সুযোগও দেবে, যাতে ছোট ছিদ্রের মাধ্যমে অনেক জটিল ফ্র্যাকচারের চিকিৎসা সম্ভব হতে পারে। লাইভ ইমেজিংয়ের কারণে দ্রুত ও সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া, অস্ত্রোপচারের সময়, টিস্যু ক্ষতি, রক্তক্ষরণ ও সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব বলে জানানো হয়েছে। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনোয়ারুল ইসলাম বলেন, নতুন ডিজিটাল সি-আর্মে তুলনামূলক কম রেডিয়েশন ডোজ ব্যবহৃত হয়, যা রোগী ও অপারেশন থিয়েটারের কর্মীদের জন্য তুলনামূলক নিরাপদ।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।