Web Analytics

ইসরাইল দাবি করেছে যে তারা তেহরানে অবস্থিত একটি “পারমাণবিক অস্ত্র উন্নয়ন কম্পাউন্ডে” হামলা চালিয়েছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানজুড়ে “ব্যাপক আক্রমণ” শুরু করেছে, যা ইরানি শাসকগোষ্ঠীর অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। এই ঘোষণা টেলিগ্রাম সোশ্যাল নেটওয়ার্কে দেওয়া হয়।

বিবিসি অ্যারাবিকের প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি গণমাধ্যমে জানানো হয়েছিল যে ইসরাইলি ও মার্কিন কর্মকর্তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সম্ভাব্য হামলা নিয়ে আলোচনা করেছেন। কান নিউজ জানিয়েছে, আলোচনায় ফোরদো স্থাপনার নিচে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বিমান হামলায় ধ্বংস করা সম্ভব কি না, তা নিয়েও কথা হয়। এক ইসরাইলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, “পরিকল্পনাগুলো প্রস্তুত, এখন শুধু সিদ্ধান্ত নেওয়া বাকি।”

এদিকে, রাশিয়া ইরানে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে একাধিক জাহাজে হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ইরানের ব্যাপক হামলায় ইসরাইলে ১৭৯ জন আহত হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।