Web Analytics

অধিকৃত পূর্ব জেরুজালেমের উত্তরে নতুন একটি বসতি সড়ক নির্মাণ শুরু করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ এই সড়কটি পূর্বের মিখমাস শহর থেকে পশ্চিমের কালান্দিয়া গ্রামের দিকে বিস্তৃত। এটি পূর্ব জেরুজালেমকে ঘিরে গড়ে তোলা বসতি বাইপাস সড়ক নেটওয়ার্কের অংশ। এই প্রকল্পের জন্য চারটি ফিলিস্তিনি শহর থেকে প্রায় ২৮০ দুনাম জমি জব্দ করা হয়েছে।

ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, এই ধরনের অবকাঠামো প্রকল্প ফিলিস্তিনিদের চলাচল সীমিত করছে এবং ভূমি দখলকে স্থায়ী করছে। তাদের অভিযোগ, বসতি সম্প্রসারণ ও সড়ক নির্মাণের মাধ্যমে ইসরাইল পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযান বেড়েছে, যার ফলে হত্যা, উচ্ছেদ ও বসতি সম্প্রসারণ বৃদ্ধি পেয়েছে।

সরকারি ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ওই সময়ে পশ্চিম তীরে অন্তত ১,১১০ জন নিহত, প্রায় ১১,৫০০ জন আহত এবং ২১,০০০ এর বেশি মানুষ আটক হয়েছেন।

Card image

Related Threads

logo
No data found yet!