Web Analytics

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের বাংলাদেশ সফরের প্রথম দিনে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছান গর। সন্ধ্যা ৬টার পর উভয় পক্ষ নিজ নিজ প্রতিনিধিদল নিয়ে আলোচনা করে এবং পরে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রায় ২০ মিনিট একান্তে কথা বলেন।

কূটনৈতিক সূত্র অনুযায়ী, প্রায় এক ঘণ্টার আলোচনায় ঢাকা ও ওয়াশিংটনের কৌশলগত অংশীদারিত্ব, সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়। ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, এই সফর কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। গরও বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে যৌথভাবে কাজের আলোচনা হয়েছে এবং ইতিবাচক অগ্রগতি ঘটেছে।

শুক্রবার গরের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরেজমিন দেখার কথা রয়েছে। সফরের শেষ দিন শনিবার তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করবেন। ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ওয়াশিংটন থেকে ঢাকা সফরকারী তিনি তৃতীয় জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, আঞ্চলিক কৌশলগত অবস্থান এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎও সফরে গুরুত্ব পেতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।