Web Analytics

পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলার মধ্যেই ইরানে তরুণ প্রজন্মের বিক্ষোভ নতুন করে জোরালো হয়েছে। রোববার টানা দ্বিতীয় দিনের মতো রাজধানী তেহরানে সাধারণ মানুষ সমাবেশ ও মিছিল করেছেন। এএফপি জানিয়েছে, গত ডিসেম্বর-জানুয়ারিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের স্মরণ ও বিচার দাবিতে শনিবার থেকে সরকারবিরোধী তরুণদের বিক্ষোভ শুরু হয়।

এর পাল্টা হিসেবে সরকারের সমর্থনে তরুণ-তরুণীদের অংশগ্রহণে পাল্টা মিছিলের ডাক দেওয়া হয়। ইরানের অনলাইন সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, তেহরানের তিনটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে শরিফ বিশ্ববিদ্যালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শরিফ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাবেক শাহ মোহাম্মদ রেজা পাহলভির আমলের পতাকা হাতে নিয়ে মিছিল করছেন এবং সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন।

এই বিক্ষোভ ইঙ্গিত দিচ্ছে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেও ইরানে তরুণদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।