Web Analytics

হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশ ৯৫তম স্থানে রয়েছে, যা আগের ৯৩তম অবস্থান থেকে দুই ধাপ নিচে। ২০২৬ সালের ১৫ এপ্রিল প্রকাশিত এই সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন ৩৬টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন।

এই ৩৬টি দেশের মধ্যে রয়েছে বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইন, বাহামাস, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু ও ভানুয়াতু। তবে কিছু দেশে প্রবেশের জন্য অন-অ্যারাইভাল বা ই-ভিসা প্রয়োজন।

বৈশ্বিকভাবে সিঙ্গাপুর শীর্ষস্থান ধরে রেখেছে, দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত, তৃতীয় স্থানে সুইডেন এবং চতুর্থ স্থানে রয়েছে ইউরোপের একাধিক দেশ।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।