Web Analytics

বাংলাদেশ সরকার দেশের ৮৭ হাজার গ্রামে গতিশীল ইন্টারনেট সেবা পৌঁছে দিতে ফাইবার লাইন আন্ডারগ্রাউন্ডে স্থাপনের পরিকল্পনা নিয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীকে তথ্যপ্রযুক্তিতে এগিয়ে নিতে ২০২২ সালে ‘টাইগার প্রজেক্ট’ নামে প্রকল্পটি শুরু হয়, পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘ডি-স্টার’ বা ‘ডিজিটাল স্টার’। প্রকল্পের প্রাথমিক বরাদ্দ ধরা হয় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিটিআরসি মাঠ পর্যায়ে কাজ শুরু করলেও প্রকল্পের অগ্রগতি বিভিন্ন জটিলতায় আটকে আছে।

মোবাইল অপারেটর ও ফাইবার ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দ্বের কারণে প্রকল্পটি একনেকে অনুমোদন পায়নি। মোবাইল অপারেটররা স্পেকট্রাম বাড়ানোর দাবি জানালেও ফাইবার ব্যবসায়ীরা ইউনিয়ন পর্যায়ে সরাসরি ফাইবার সংযোগের পক্ষে মত দিয়েছেন। উভয় পক্ষই প্রকল্পের নিয়ন্ত্রণ নিতে তদবির করছে।

টেলিকম বিশেষজ্ঞরা বলছেন, ফাইবার লাইন মাটির নিচ দিয়ে নিলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির আশঙ্কা কমবে এবং অবকাঠামোগত জটিলতাও হ্রাস পাবে। সরকার প্রাথমিকভাবে আন্ডারগ্রাউন্ড সংযোগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।