Web Analytics

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে বাসডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৮ শিশু ও ৭ জন পুরুষ রয়েছেন। সকলের মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন এবং তাদের উদ্ধারে তল্লাশি চলছে।

বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু হয় এবং বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।