Web Analytics

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী বড্ডা গ্রামের ৩৭ বছর বয়সী প্রবাসী রিপন মিয়া সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সৌদি সময় সন্ধ্যা প্রায় ৭টার দিকে অ্যাম্বো শহর থেকে ফাইল শহরে যাওয়ার পথে মদিনার কাছে একটি মালবাহী লরির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। শনিবার তার ছোট ভাই সৌদিপ্রবাসী শামীম আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। দুর্ঘটনায় ট্যাক্সিচালকও গুরুতর আহত হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রিপন গত বছরের অক্টোবরে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে যান এবং অ্যাম্বো শহরে কাজ করতেন। কাজ কমে যাওয়ায় তিনি পরিচিতজনের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। মদিনায় নামাজ শেষে বাবা-মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলার কিছুক্ষণ পরই দুর্ঘটনাটি ঘটে।

রিপনের মৃত্যুতে এলাকায় গভীর শোক নেমে এসেছে। তার বাবা বাচ্চু মিয়া সরকারের কাছে দ্রুত লাশ দেশে আনার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।