Web Analytics

ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ফেসবুকে তাঁর বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ তথ্য প্রচারের অভিযোগে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ৩০ মার্চ ২০২৬ রাতে দায়ের করা এই জিডির নম্বর ১৬৮০। অভিযোগে বলা হয়, ২৬ মার্চ রাতে ‘লিও সাইফার’ নামের একটি ফেসবুক আইডি থেকে এবং ২৭ মার্চ ‘বিএনপি মিডিয়া সেল ঝিনাইদহ’ নামের একটি পেজ থেকে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়।

জিডিতে আরও উল্লেখ করা হয়েছে, এর আগে ‘আব্দুল মান্নান স্বপন’ নামের এক ব্যক্তির আইডি থেকেও জেলা প্রশাসককে উদ্দেশ্য করে মানহানিকর পোস্ট দেওয়া হয়েছিল। জেলা প্রশাসকের ধারণা, ওই ব্যক্তি অজ্ঞাতনামা আইডিগুলো ব্যবহার করে বা অন্যদের উসকানি দিয়ে এসব অপপ্রচার চালাচ্ছেন। তিনি বলেন, এসব ধারাবাহিক অপপ্রচারে তাঁর ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ হচ্ছে এবং সরকারি কাজকর্মে ব্যাঘাত ঘটছে।

ঝিনাইদহ সদর থানার ওসি সামসুল আরেফিন জানিয়েছেন, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং সাইবার ক্রাইম ইউনিট অভিযুক্ত আইডিগুলোর অবস্থান ও সংশ্লিষ্টদের শনাক্তে কাজ করছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।