বুধবার কর্মকর্তাদের বিক্ষোভ ও আল্টিমেটামের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর অফিস ছাড়েন। অফিস ছাড়ার পরপরই সরকার তার নিয়োগ বাতিল করে ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়। দুপুর ২টায় আহসান এইচ মনসুর জরুরি সংবাদ সম্মেলনে বিক্ষোভকে ‘স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ব্যাংক একীভূতকরণ, রাষ্ট্রীয় নীতি ও রাজনৈতিক অর্থনীতি কর্মচারী সংগঠনের আলোচ্য বিষয় নয়।
তিনি জানান, ব্যাংক একীভূতকরণের লক্ষ্য হলো গত দুই বছর ধরে ৭৬ লাখ আমানতকারীর স্বার্থ রক্ষা করা, যারা তাদের অর্থ তুলতে পারেননি। তার অভিযোগ, একটি কুচক্রী মহল এসব ব্যাংকের পুনরুদ্ধার প্রক্রিয়া ব্যর্থ করতে অপপ্রচার চালাচ্ছে। পদত্যাগের প্রশ্নে তিনি বলেন, তিনি চাকরি করতে আসেননি, সেবা দিতে এসেছেন এবং প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।
সংবাদ সম্মেলনের পর গণমাধ্যমে নতুন গভর্নর নিয়োগের খবর প্রকাশিত হলে আহসান এইচ মনসুর অফিস ত্যাগ করেন। তিনি সাংবাদিকদের জানান, তিনি পদত্যাগ করেননি; বরং টেলিভিশনে নতুন নিয়োগের খবর দেখে অফিস ছেড়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।