Web Analytics

জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরদিন বুধবার সকালে মিরপুরের মনিপুর এলাকায় রাস্তা পরিষ্কারের মধ্য দিয়ে কাজ শুরু করেন। ফজরের নামাজের পর বাইতুর নুর মসজিদের সামনে থেকে তিনি নিজ হাতে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন। এ সময় স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা সমাজ সংস্কারের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে চান। এই পরিচ্ছন্নতা অভিযান শুধু পরিবেশ নয়, মানুষের মনও পরিষ্কার করার প্রতীক বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, সরকারের অর্থায়ন থাকুক বা না থাকুক, প্রতিটি জামায়াত ইউনিট ফজরের পর অন্তত আধাঘণ্টা পরিচ্ছন্নতার কাজ করবে এবং এলাকাকে মডেল হিসেবে গড়ে তুলবে।

তিনি আরও বলেন, ঢাকায় থাকলে প্রতিদিন নিজে এই কাজে অংশ নেবেন এবং ঢাকার বাইরে গেলেও সহকর্মীদের নিয়ে একই উদ্যোগ নেবেন। দলমত ও ধর্মের ঊর্ধ্বে উঠে সমাজে ভ্রাতৃত্ব ও দায়িত্ববোধ জাগিয়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।