সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহসহ চারজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার আজ শুরু হচ্ছে। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষীর জবানবন্দি রেকর্ডের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হবে। মামলাটি ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি বরিশালের আগৈলঝাড়ায় টিপু হাওলাদার ও কবির মোল্লাকে ক্রসফায়ারের মাধ্যমে হত্যার অভিযোগে দায়ের করা হয়।
অভিযোগে বলা হয়েছে, নিহত দুজন ছিলেন আবুল হাসানাত আব্দুল্লাহর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে তিনি রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তাদের হত্যার ষড়যন্ত্র করেন। এ লক্ষ্যে তিনি তৎকালীন পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহকে নির্দেশ দেন এবং মিথ্যা মামলায় ভিকটিমদের আসামি করে এএসআই মাহবুল ইসলাম ও এএসআই জসিম উদ্দিনের মাধ্যমে ক্রসফায়ারের নাটক সাজিয়ে হত্যা করা হয়।
গত ২০ মে ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। গ্রেপ্তার দুই পুলিশ কর্মকর্তা আজ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির হবেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।