Web Analytics

২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যোগাযোগ অবকাঠামো খাতে বরাদ্দ কমিয়ে ৬০ হাজার ৭৩০ কোটি টাকা করা হয়েছে, যা ২০২৫–২৬ অর্থবছরের ৬৯ হাজার ১৯৬ কোটি টাকার তুলনায় ৮ হাজার ৪৬৬ কোটি টাকা কম। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

প্রস্তাবিত বাজেটে সড়ক বিভাগে বরাদ্দ রাখা হয়েছে ৩৬ হাজার ৯১৮ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১ হাজার ৫৭৮ কোটি টাকা কম। সেতু বিভাগে বরাদ্দ ২ হাজার ৯০৮ কোটি টাকা, যা গতবার ছিল ৬ হাজার ২২ কোটি টাকা, অর্থাৎ কমেছে ৩ হাজার ১১৪ কোটি টাকা। রেলপথে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৯ হাজার ৯৪০ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ২ হাজার ৪ কোটি টাকা কম। অন্যান্য যোগাযোগ অবকাঠামো খাতে বরাদ্দ ধরা হয়েছে ১০ হাজার ৯৬৪ কোটি টাকা, যা গতবারের তুলনায় ১ হাজার ৭৭০ কোটি টাকা কম।

সব খাতেই বরাদ্দ কমে যাওয়ায় আগামী অর্থবছরে যোগাযোগ অবকাঠামো উন্নয়ন ব্যয়ে সামগ্রিক সংকোচন দেখা যাচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।