ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্যমতে, সর্বশেষ হামলায় তিনজন নিহত হয়েছেন। মাগাজি শরণার্থী শিবিরের প্রবেশপথে ইসরাইলি বাহিনী একটি বেসামরিক গাড়িতে হামলা চালালে একজন নিহত ও কয়েকজন আহত হন। আহতদের দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়। গাজা সিটির পূর্বাঞ্চলে আরেকটি পৃথক হামলায় আরও দুজন নিহত হন।
ওয়াফা জানায়, গত বছরের কথিত যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলি হামলায় ৭০৯ জন নিহত ও অন্তত ১ হাজার ৯২৮ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৭২ হাজার ২৯১ জনে দাঁড়িয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।
প্রতিবেদন অনুযায়ী, ইসরাইল ইরানের জ্বালানি স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সংকেতের অপেক্ষায় রয়েছে। একই সঙ্গে লেবাননে হিজবুল্লাহর ৯০ সদস্যকে হত্যার দাবিও করেছে ইসরাইল।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।